শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • / 90

ঝালকাঠি শহরের বাকলাই সড়কের বাসিন্দা কাজী মনিরুজ্জামান মান্না (৩৪) নামে এক যুবক জলাতঙ্কে মারা গেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বিকাশের ঝালকাঠি শাখায় সুপারভাইজার হিসেবে যোগ দেন মান্না। প্রায় দেড় মাস আগে একটি কুকুরে কামড়ানো আহত বিড়ালকে চিকিৎসা করাতে গেলে বিড়ালটি তাকে কামড় দেয়। পরিবারের সদস্যরা বারবার জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিলেও তিনি তা নেননি।

মঙ্গলবার অফিসে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মান্না। পরে তিনি বরিশালে চিকিৎসা নিতে যান। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তিনি জলাতঙ্কে আক্রান্ত হয়েছেন এবং এ রোগের কার্যকর চিকিৎসা নেই। তাকে জানানো হয়, হাতে সময় আছে মাত্র সাত দিন। এরপর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৫৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫