Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, দোকানির বিরুদ্ধে মামলা নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নিজ খরচে রোগীকে স্যালাইন কিনে দিলেন কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের হাতে কৃষক নিহত ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কলকাতায় ১৩ হোটেল বন্ধ, ৫০টিকে নোটিশ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করা : তথ্যমন্ত্রী পার্থ বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান দায়িত্ব নিয়েই মঈন খানের হুঁশিয়ারি, দুর্নীতিতে জড়িতদের ছাড় নয় দুই দিনেই ইনিংসে হার বাংলাদেশের, সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতিতে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, দেওয়া হলো গার্ড অব অনার

ইলিশ কিনতে গিয়ে নৌ পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০১:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 86

ইলিশ কিনতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন রাসেল খান (৩৫)। তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি দর্জি পেশায় নিয়োজিত এবং স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের অভিভাবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞার মধ্যে কম দামে ইলিশ কিনতে রাসেল খান তার তিন বন্ধু রাকিব, হাসান ও মাহবুবের সঙ্গে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীতে যান। এ সময় মা ইলিশ রক্ষায় অভিযান চালানো নৌ পুলিশের একটি স্পিডবোট তাদের ধাওয়া করলে ভয় পেয়ে নদীতে ঝাঁপ দেন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া ডুবুরিরা জানান, নদীর স্রোতের কারণে রাসেল খানের অবস্থান দুই-তিন কিলোমিটার দূরে হতে পারে।

কালাইয়া নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মামুন জানিয়েছেন, উদ্ধার অভিযান চলছে এবং সব ইউনিটকে খোঁজাখুঁজি করতে অবহিত করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইলিশ কিনতে গিয়ে নৌ পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ, যুবক নিখোঁজ

প্রকাশের সময় : ০১:৪১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫