Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 78

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় ঢাকা কলেজে শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে বেলা ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনে অংশ নিতে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে জড়ো হলে শিক্ষকদের সঙ্গে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশ্যে ‘দালাল’ মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে কয়েকজন শিক্ষক ফরহাদকে ধরে শিক্ষক কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন।

ঘটনার সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে কলেজ প্রশাসন। পরে শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় যোগ দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থী ধস্তাধস্তি, আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা

প্রকাশের সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫