Dhaka ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মা, এলাকাজুড়ে চাঞ্চল্য

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০২:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 113

বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়েছেন।

সোমবার, ৬ অক্টোবর দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে তিনি এ পাঁচ সন্তানের জন্ম দেন।

সন্তানদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও সন্তান বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আরও জানান, একসঙ্গে পাঁচজন সন্তানের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা এই ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ সন্তানের এক নজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

স্থানীয়ভাবে নবজাতকদের মা লামিয়া আক্তার একজন মৃদুভাষী ও পরিশ্রমী নারী হিসেবে পরিচিত। এই ঘটনায় তার এলাকা ধুলিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মা, এলাকাজুড়ে চাঞ্চল্য

প্রকাশের সময় : ০২:৫৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫