গুরুত্বপূর্ণ সংবাদ:
বাবার নির্যাতনের শিকার ৪ বছরের হোসেন, থাকত অনাহারে
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 76
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় অমানবিক নির্যাতনের শিকার চার বছরের শিশু হোসেনকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির বাবা সোহেল পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশুটির শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রথমে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা তত্ত্বাবধানে নেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজকর্মী তাছলিমা আক্তার বলেন, শিশুটি গুরুতর অপুষ্টিতে ভুগছে এবং শারীরিক-মানসিক নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসা শেষে তাকে সরকারি ছোট মনি নিবাসে রাখা হবে।
নারায়ণগঞ্জ সদর ইউএনও তাসলিমা নাসরিন জানিয়েছেন, শিশুটির সুচিকিৎসা ও সুরক্ষার সব ব্যবস্থা করা হবে।
Tag :
























