Dhaka ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি

গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, একাই বাড়ি ফিরলেন বর

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 132

মুন্সিগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে ফেরার সময় সড়কে গাড়ি আটকে কনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরকে একাই বাড়ি ফিরতে হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বর মুরাদ বেপারী টঙ্গিবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে। কনে সুমাইয়া আক্তার মিরকাদিম পৌরসভার পুকুরপাড় বাশতলা এলাকার মো. সুমনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরযাত্রীরা ফেরার পথে কয়েকজন মোটরসাইকেল আরোহী গাড়ির গতিরোধ করে নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়।

বরপক্ষের দাবি, প্রায় ছয় মাস আগে মুরাদ ও সুমাইয়ার কাবিন সম্পন্ন হয়েছিল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে কনেকে আনা হয়। তবে বিয়ের দিন খাবার নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে কনের ভাই পরিচয়ে কয়েকজন নববধূকে নিয়ে যায়।

এ ঘটনায় বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বরপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, একাই বাড়ি ফিরলেন বর

প্রকাশের সময় : ১১:১৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫