Dhaka ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 89

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, খুব শিগগিরই ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেওয়া হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের অধীনেই থাকবে। তবে এবার রিসেলার সুবিধা চালু করা হবে এবং এজন্য এপিআই ডেভেলপের কাজ চলছে।

তিনি উল্লেখ করেন, দেশে এ পর্যন্ত মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট ডট বাংলা ও ডট বিডি ডোমেইনে হোস্টেড হয়েছে। এর মধ্যে প্রায় ৩৭ হাজার সরকারি প্রতিষ্ঠানের। অর্থাৎ বেসরকারি খাতে ব্যবহার খুবই কম।

ফয়েজ তৈয়্যব অভিযোগ করে বলেন, আগের সরকার সময় ‘বিদেশ ভ্রমণ হবে না’– এমন অযৌক্তিক কারণ দেখিয়ে এ খাতের অগ্রগতি বাধাগ্রস্ত করা হয়েছিল। এর ফলে ডোমেইন ও হোস্টিং সেবায় বিদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা গিয়েছে।

তিনি জানান, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে ডট জিওভি ডোমেইন উন্মুক্ত করা হবে। পাশাপাশি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু ডট বিডি চালুর বিষয়েও পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এছাড়া ডটকম ডটবিডি রিসেলার সুবিধা উন্মুক্ত করা হবে এবং ডট ওআরজি, ডট বিডিসহ অন্যান্য এক্সটেন্ডেড ডোমেইন নেম নিয়ে বিটিআরসি ও বিটিসিএলের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

প্রকাশের সময় : ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫