বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১২:২৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 128

হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিস ও প্রেসার নির্ণয়ের ক্যাম্পেইন করা হয়েছে। দুই দিন ব্যাপী এই ক্যাম্পেইনের আজ ছিল শেষ দিন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাব সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্পেইন পরিচালনা করেছেন। গতকাল সোমবারও (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এই ক্যাম্পেইন চলেছিল।

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা হাবিবুল্লাহ বাহার কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, আমার রক্তের গ্রুপ জানা ছিল না। এতো দিন আসলে ভয়ে রক্ত পরীক্ষা করিনি। আজকে ক্লাস করতে এসে বন্ধুবান্ধব সবাই মিলে রক্তের গ্রুপ পরীক্ষা করলা। এমন আয়োজনের জন্য ছাত্রদলকে ধন্যবাদ।

ডায়াবেটিস পরীক্ষা করতে আসা আকবর হোসেন নামের একজন অভিভাবক বলেন, আমি আমার মেয়েকে নিয়ে কলেজে এসেছি। দেখলাম একদল যুবক রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করছে। এসে জানতে পারলাম ছাত্রদলের উদ্যোগে ফ্রিতে এই কাজ হচ্ছে। পরে আমি আমার ডায়াবেটিস পরীক্ষা করে নিয়েছি। ছাত্রদলের এমন উদ্যোগ সত্যি প্রশংসনী।

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, আমরা বিনামূল্যে প্রায় তিন হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করেছি। এছাড়া দু’হাজারের অধিক মানুষের ডায়বেটিস ও প্রেসার নির্ণয় করেছি। এর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী ও অভিভাবক। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।

ছাত্রদলের এই নেতা আরো বলেন, ২০১৮ সালে আমি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ব্লাড ডোনার ক্লাব প্রতিষ্ঠা করেছি। কিন্তু ছাত্রলীগের বাধায় সেসময় ক্যাম্পাসে তেমন কোন কার্যক্রম পরিচালনা করতে পারিনি। তবে শিক্ষার্থীদের প্রয়োজনে সবসময় পাশে ছিলাম। রক্ত সংগ্রহ করে দেওয়া থেকে অসহায় শিক্ষার্থীদের চিকিৎসার সহযোগিতা সবকিছু করেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশের সময় : ১২:২৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫