Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 88

দেশের তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁ।

রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ আনোয়ার হোসাইনকে নরসিংদীর ডিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে নওগাঁর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ জেলা প্রশাসকে রদবদল করছে সরকার। এর আগে গত ২৫ আগস্ট পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনাসহ ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল।

তখন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি, পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার ডিসি, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালামকে মেহেরপুরের ডিসি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোণার ডিসি এবং কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশের সময় : ১২:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫