Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার থেকে ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টি বাড়তে পারে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

দেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (২১ সেপ্টেম্বর) থেকে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বাড়তে পারে। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা কমলেও রোববার থেকে ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, বর্ষা কিছুদিনের মধ্যে বিদায় নেবে। তবে সপ্তাহের শেষের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা বৃষ্টির পরিমাণ বাড়াতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোববার থেকে ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টি বাড়তে পারে

প্রকাশের সময় : ০১:১৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫