Dhaka ০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাত খেতে যাওয়া ও প্রশাসনিক কারণে মোহাম্মদপুরে এসিসহ ৩ পুলিশ ক্লোজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 81

রাজধানীর তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানকে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিএমপির সদর দপ্তর থেকে এ আদেশ জারি হয়।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, কোনো এলাকায় ক্ষমতাচ্যুত দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিক জবাবদিহির আওতায় আনা হবে। এ নির্দেশনার প্রেক্ষিতে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে দেখেন, দায়িত্বে থাকার কথা থাকলেও কর্মকর্তারা থানায় অবস্থান করছেন এবং কেউ কেউ খাওয়ায় ব্যস্ত। পরে তিনি তাৎক্ষণিকভাবে এসি, পরিদর্শক অপারেশন ও ডিউটি অফিসারকে ক্লোজের নির্দেশ দেন।

থানা সূত্র জানায়, এসি সকাল থেকে বিসিএস পরীক্ষার দায়িত্বে ছিলেন এবং বিকেল পর্যন্ত মিছিল ঠেকাতে কাজ করার পর খাওয়ার জন্য বাসায় যান। একই সময়ে কিছু পেট্রোল টিমও পর্যায়ক্রমে খাওয়ার জন্য থানায় আসে। ঠিক তখনই হঠাৎ থানায় প্রবেশ করেন অতিরিক্ত কমিশনার।

এ ঘটনায় থানার ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক কর্মকর্তা মনে করছেন, অন্য অফিসাররা উপস্থিত থাকলেও কেবল তিনজনকে ক্লোজ করায় পুলিশ সদস্যদের মনোবল প্রভাবিত হতে পারে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রশাসনিক কারণে তাদের ক্লোজ করা হয়েছে। এর বাইরে বিস্তারিত কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভাত খেতে যাওয়া ও প্রশাসনিক কারণে মোহাম্মদপুরে এসিসহ ৩ পুলিশ ক্লোজ

প্রকাশের সময় : ১১:২৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫