Dhaka ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 153

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী জান্নাতুল ফেরদোস তৌকির (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এইচ.এম. অহিদুল ইসলাম  এর ছেলে। বৃহস্পতিবার দুপুরে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে  কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এ ঘটনায় পুলিশ একশত ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচশত জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে জান্নাতুল ফেরদোস তৌকির গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়। এ পর্যন্ত এই মামলায় আমরা ৬৭ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় ছাত্রলীগ কর্মী তৌকির গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৪২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫