বালিয়াকান্দিতে বাবার উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

- প্রকাশের সময় : ০৫:২৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 157

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন স্বাধীন সরকার (২৬) নামে এক যুবক। বুধবার উপজেলার টেম্পু স্টান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্বাধীন ওই এলাকার গণেশ সরকারের ছেলে।
বালিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন স্বাধীন। বুধবার তিনি বাবার কাছে পূজার বাজারের জন্য টাকা দাবি করেন। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিমানে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার সম্মতি দেওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, এর আগে ২০১৮ সালে স্বাধীনের ছোট ভাইও একইভাবে আত্মহত্যা করেছিলেন। এক পরিবারে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।























