গুরুত্বপূর্ণ সংবাদ:
আরও ১ মাস বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৪৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / 86
আরও এক মাস বাড়ানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল, তাই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট।
উল্লেখ্য, কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এবার দ্বিতীয় ধাপে মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ১৫ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হলো।
Tag :




















