রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায়

কালুখালীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 231

রাজবাড়ীর কালুখালী উপজেলাতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা হবে জানা যায়।

গ্রেফতারকৃত হলো, মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল বারীর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) এবং দিঘীরপাড় গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ রিজন (২১)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের সোনাপুর মোড় সংলগ্ন ভাবীর হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস তল্লাশি করে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেফতারকৃত রা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের সময় : ১২:১৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫