গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কালুখালী প্রতিনিধি
- প্রকাশের সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 127

রাজবাড়ীর পাংশায় ট্রাকের চাপায় রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা মোল্লাবাড়ি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন মন্ডলের ছেলে। তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রবিউল ইসলাম। স্থানীয়রা অভিযোগ করেন, ট্রাকচালক মাদকাসক্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
Tag :
























