গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / 198
রাজবাড়ীর পাংশায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। তারা হলেন পাংশা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অতুর সরদার এবং হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম। অতুর সরদারের বাড়ি পাংশা পৌরসভার মৈত্রীডাঙ্গি এবং আব্দুল আলিমের বাড়ি হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি গ্রামে। গত মঙ্গলবার পাংশা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়। তাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
Tag :

























