Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

১৪ বছর পর নিজ এলাকায় ফিরে সংবর্ধনা পেলেন যুবদল নেতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 119

 দীর্ঘ ১৪ বছর পর নিজ এলাকা রাজবাড়ীর পাংশায় ফিরেছেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। তাকে নিয়ে পাংশা শহরে করেন পথসভা। মুরাদ পাংশা পৌরসভার গুধিবাড়ি এলাকার বাসিন্দা।
দুপুর ১২টার দিকে মুরাদ কালুখালী রেলগেট এলাকায় পৌঁছালে পাংশা যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। এরপর মোটরসাইকেল শোভাযাত্রা করে তাকে পাংশা শহরে নিয়ে যায়। সেখানে কালীবাড়ি মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা। এ পথসভায় আকরাম হোসেন মুরাদ বলেন, বিগত সরকারের অত্যাচার, নির্যাতন, হামলা, মামলয় পর্যুদস্ত হয়ে এলাকায় থাকতে পারিনি। এতো বছর নিজের শহরে ফিরে যেন পরম শান্তি অনুভব করছি।
পথসভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা ছাত্রদল নেতা মো. সজীব রাজা ও পাংশা উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ। পথসভা শেষে পাংশা পৌর শহরে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
জানাগেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১১ সালে আকরাম হোসেন মুরাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়। এছাড়া তাকে ক্ষুরাঘাত করা হয়েছিল। প্রায় একশটি সেলাই দিতে হয়েছিল ক্ষতস্থানে। এরপর আকরাম হোসেন মুরাদ পাংশা থেকে পালিয়ে যান। মামলায় তিনি সাজাপ্রাপ্ত হলেও অন্তবর্তকালীন সরকার ক্ষমতায় আসার পর আইনি প্রক্রিয়ায় মাধ্যমে খালাস পান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৪ বছর পর নিজ এলাকায় ফিরে সংবর্ধনা পেলেন যুবদল নেতা

প্রকাশের সময় : ০৩:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫