Dhaka ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

টাইগারদের কাছে ১০৩ রানে গুটিয়ে গেলো ডাচরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে এশিয়া কাপের প্রস্তুতিতে নেদারল্যান্ডসের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১০৩ রানে ডাচদের অলআউট করেছে টাইগাররা। এখন সিরিজ নিশ্চিত করতে মাত্র ১০৪ রান দরকার টাইগারদের।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

ম্যাচের শুরুতেই এই টাইগার অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন বোলাররা। ইনিংসের চতুর্থ ওভারে নাসুম আহমেদের জোড়া আঘাতে ডাচরা প্রায় দিশেহারা হয়ে পড়ে। মাত্র ১৪ রানে হারায় তাদের প্রথম উইকেট। নাসুমের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ওপেনার ম্যাক্স ও’ডাউড (৮)। পরের বলেই ফেরেন তেজা নিদামানুরু, রানের খাতা না খুলেই ক্যাচ দেন পারভেজ হোসেন ইমনের হাতে। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েও অধিনায়ক স্কট এডওয়ার্ডস নাসুমকে সঙ্গ দেননি।

এরপর পাওয়ার প্লেতে ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৬ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৪০/৩। ৬ ওভার শেষ হতেই আবারো ডাচ শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারে ২৪ রান করা বিক্রমজিৎ সিংকে ক্যাচ বানান তানজিম সাকিবের হাতে। ওই ওভারেই আরও একটি ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন তাসকিন, কিন্তু তা তালুবন্দি করতে ব্যর্থ হন সাকিব।

এদিকে নবম ওভারে বাংলার কাটার মাস্টারের শিকার হন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস (৯), ক্যাচ দেন ইমনের হাতে। এই উইকেটের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের শিকার দাঁড়ায় ১৪১টি।

এদিন টাইগারদের দুর্দান্ত বলিং-এ শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। টাইগার শিবির এখন সিরিজ জয়ের ট্রপি ছোঁয়ার অপেক্ষায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টাইগারদের কাছে ১০৩ রানে গুটিয়ে গেলো ডাচরা

প্রকাশের সময় : ০৮:৪৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫