Dhaka ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬ পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ট্রাম্পের স্থগিতাদেশ বাতিল কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ শিক্ষার মানোন্নয়নে বহরপুর উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী বিশেষ মতবিনিময় সভা

বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 113

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাসর রাতে এক নববধূ (১৮) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী আশাদুল ইসলাম ওরফে আসিফ মিয়াসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গত ২৮ আগস্ট রাতে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার নববধূকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফাহাদ আল আসাদ জানান, ২৯ আগস্ট দুপুরে ওই নববধূ আরও দুই নারীকে সঙ্গে নিয়ে চিকিৎসা নিতে আসেন। শারীরিক পরীক্ষায় ধর্ষণ ও নির্যাতনের আলামত পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামের ওই তরুণীর সঙ্গে সাঘাটার ওসমানেরপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে আসিফ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে পরদিন রাতেই নববধূ ধর্ষণের শিকার হন।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “বুধবার রাতে বিয়ে হয়, বৃহস্পতিবার রাতে মেয়েটিকে ধর্ষণ করা হয়। শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়।”

সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, স্বামীসহ সাতজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাসর রাতে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামীসহ আটক ৭

প্রকাশের সময় : ১০:১৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫