Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি হুথিদের ৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগ উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের

‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / 96

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের মধ্যে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দিয়েছে সংগঠন ‘মঞ্চ ২৪’।

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই আল্টিমেটাম দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক অবসরপ্রাপ্ত কর্নেল ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতারা।

‘মঞ্চ ২৪’-এর নেতারা অভিযোগ করেন, ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় ও মুজিববাদী স্লোগান দেওয়া হয়েছে, যা সরাসরি জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাসের শামিল। তাদের দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্যই ‘মঞ্চ ৭১’ সক্রিয় হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) আগে থেকেই সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতাকে উপেক্ষা করে ‘মঞ্চ ৭১’-কে বৈঠকের সুযোগ দেওয়া হয়েছে।

এ সময় ‘মঞ্চ ২৪’ নেতারা ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সংগঠনটি তাদের সংবাদ সম্মেলনে দুটি দাবি উত্থাপন করে—

১. আগামী এক সপ্তাহের মধ্যে ‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নতুবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
২. ডিআরইউ সভাপতি আগামী ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম

প্রকাশের সময় : ০৪:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫