গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্যবসায়ী নেতা আব্দুল মতিন মন্ডলের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 340

রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও রাজবাড়ী পৌরসভার প্রাক্তন কমিশনার আব্দুল মতিন মন্ডল (৮৫) বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে রাজবাড়ী বড় মসজিদে প্রথম ও বাড়ি সংলগ্ন স্কুলমাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাজবাড়ী বাজারের ব্যবসায়ীরা বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত দোকান বন্ধ রেখে তার প্রতি সম্মান প্রদর্শন করে।
Tag :






















