Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের, ‘লং মার্চ টু’ কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 226

ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়াসহ তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। পরে ‘লং মার্চ টু’ কর্মসূচি ঘোষণা করে তারা শাহবাগ ছাড়েন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে আছে। বুয়েট ছাড়াও একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পৌনে ৪টা থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগের মোড় অবরোধ করে সেখানে অবস্থান নিয়েছেন। এখনো তারা সেখানে রয়েছেন।

‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবেই শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।

তিন দফা দাবির মধ্যে আরো রয়েছে-সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেয়া যাবে না। একইসাথে অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।

এছাড়া টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী সবার জন্য উন্মুক্ত করা, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

এর আগে, নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় প্রকৌশলী অধিকার আন্দোলন নামের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের, ‘লং মার্চ টু’ কর্মসূচি ঘোষণা

প্রকাশের সময় : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫