Dhaka ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলার হুমকি হুথিদের ৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি চালানোর অভিযোগ উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের

ভোটের রাজনীতিতে বাংলাদেশ এখন টালমাটাল: মান্না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 269

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভোটের রাজনীতিতে বাংলাদেশ এখন টালমাটাল। ভোট যুদ্ধে প্রকৃত সৈনিকদেরকে বিজয়ী করতে হবে। তাহলেই সুন্দর সুশাসন ও স্বনির্ভর বাংলাদেশ উপহার দেয়া যাবে।

মান্না বলেন, পুলিশদের কথা বলি, যদি নাগরিক ঐক্যের কারও অন্যায় দেখে, সাথে সাথে ধরে ফেলবে। কিন্তু বিএনপি করলে ভাবে ধরি-না ধরি। ছয় মাস পরে চাকরি থাকবে তো। তখন কে ক্ষমতায় থাকবে। আমি এটা প্রচারের জন্য বলি না। এখন বিএনপির সামনে তেমন প্রতিদ্বন্দ্বী দেখছি না। দাঁড়াবে অনেকে। আমিও দাঁড়াতে পারি। কিন্তু বলছি না আমি তাদের পক্ষে বা বিপক্ষে দাঁড়াব। কিন্তু প্রশাসন যদি মনে করে তাঁরাই ক্ষমতায় যাবেন, তাহলে তখন থেকেই তাঁদের স্যালুট দিতে শুরু করবে।

তিনি আরো বলেন, তিনবারে দেশে নির্বাচনের নামে যা হয়েছে, তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো নির্বাচন করে যেতে পারে। তাহলে দেশের সম্মান বাঁচবে। শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের কাছে তামাশা করেছেন। দেশের নাগরিকদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। দিনের ভোট রাতে করে নিজ দল আওয়ামী লীগ ও তাদেরই পাতানো বিরোধী দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা নাগরিক ঐক্যের উদ্যোগে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্য বগুড়া জেলার নেত্রী রাজিয়া সুলতানা ইভার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মকুল হাসান বাবু, আলিফ হোসেন, রাজ বাহাদুর প্রমুখ। বিকেলে মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনী এলাকা বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভোটের রাজনীতিতে বাংলাদেশ এখন টালমাটাল: মান্না

প্রকাশের সময় : ০৯:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫