Dhaka ০৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা উঠিয়ে দেওয়া উচিত, কিন্তু এগুলো কর্মসংস্থানের উৎস

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 245

অটোরিকশা ঝুঁকিপূর্ণ এবং এগুলো যানজটের কারণ। এগুলো উঠিয়ে দেওয়া উচিৎ বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে তিনি এও বলেছেন, এগুলো কিন্তু আমাদের লোকের কর্মসংস্থানের উৎস।
আজ (সোমবার) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঢাকায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও অবস্থান বিষয়ে একটি আলোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আমরা তো মানুষকে বিকল্প কর্মসংস্থান দিতে পারছি না।  প্রত্যেকটা অটো রিকশার পেছনে একটা পরিবার আছে। সেই পরিবারের জীবন ধারণ কিন্তু এটাতে হয়।
তিনি আরও বলেন, আজকে যদি আমি এখান থেকে বলি কালকে থেকে কোনো অটোরিকশা চলাতে দেওয়া হবে না, যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে, তাহলে কতজন চালক রাস্তায় নেমে আসবে। এরপরে রাস্তায় কি আদৌ কেউ চলাচল করতে পারবে?
উপদেষ্টা আরও বলেন, আমরা ঐ রাস্তাতেই যেতে চেষ্টা করছি যাতে সড়কে যানজট কমে… এজন্য আমরা চেষ্টা করছি। কিন্তু যেটা বললাম, কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদের মেনে নিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অটোরিকশা উঠিয়ে দেওয়া উচিত, কিন্তু এগুলো কর্মসংস্থানের উৎস

প্রকাশের সময় : ০৩:১৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫