Dhaka ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলো মাইলস্টোন শিক্ষার্থী তাসনিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 188

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজন মারা গেছে। নিহত তাসনিয়া (১৫) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাসনিয়া। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়ালো ৩৭ জনে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ২১ জুলাই মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ তাসনিয়াকে জাতীয় বার্নে ভর্তি করা হয়, তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ ছিল। আজ শনিবার সকাল আটটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৬ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে ২০ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
নিহত তাসনিয়ার বাবা মো. নাজমুল বলেন, তাসনিয়া মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়।
গত ২১ জুলাই ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ির স্থায়ী ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ অনেকে হতাহত হন। অনেকে এখনো চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। নিহত ৩৭ জনের মধ্যে অধিকাংশই শিশু শিক্ষার্থী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলো মাইলস্টোন শিক্ষার্থী তাসনিয়া

প্রকাশের সময় : ০১:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫