Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জুলাই সনদের খসড়া নিয়ে মতামত দিয়েছে ২৩ রাজনৈতিক দল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 227

জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জমা দেওয়ার সময় শেষ হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) পর্যন্ত ২৩টি দল তাদের মতামত দিয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশন জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে গত ১৬ আগস্ট সনদের চূড়ান্ত খসড়া ৩০টি দল ও জোটকে দেওয়া হয়। প্রথম দফায় মতামত জমা দেওয়ার সময় ছিল ২০ আগস্ট পর্যন্ত। তবে কয়েকটি দলের অনুরোধে আরও দুই দিন বাড়িয়ে ২২ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়।

এর আগে ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে সনদের খসড়া তৈরি করে কমিশন। তবে এসব সংস্কারের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে।

বিএনপি বলছে, জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়া যাবে না। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এ অঙ্গীকারেও একমত নয় দলটি। তাদের মতে, সাংবিধানিক সংস্কারে যে বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা উচিত।

অন্যদিকে জামায়াতে ইসলামি সংবিধানের ওপরে সনদের প্রাধান্য দাবি করেছে। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এ প্রস্তাবেও সমর্থন জানিয়েছে দলটি। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচন পূর্ববর্তী সময়ে বাস্তবায়নযোগ্য, সেই তালিকা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদের খসড়া নিয়ে মতামত দিয়েছে ২৩ রাজনৈতিক দল

প্রকাশের সময় : ১০:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫