Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

ঢামেকে চার ঘণ্টা অস্ত্রোপচারের পর আলাদা হলো জোড়া লাগানো জুহি-রুহি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 233

জন্মগতভাবে জোড়া লাগানো যমজ শিশু জুহি ও রুহিকে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে পৃথক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু সার্জারি বিভাগের অধ্যাপক কানিজ হাসিনার নেতৃত্বে পরিচালিত এ অস্ত্রোপচারে অংশ নেন হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এই তথ্য জানান তিনি।
কানিজ হাসিনা জানান, ১৩ জানুয়ারি নীলফামারীর জলঢাকার ওবায়দুল ইসলাম ও শিরীনা বেগম দম্পতির জোড়া লাগানো দুই শিশু রুহি ও জুহি ঢাকা মেডিকেলে ভর্তি হয়। ২৪ জুন প্রায় চার ঘণ্টা ধরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাদের পৃথক করা হয়।
তিনি জানান, যেহেতু তারা ছোট ছিল তাই পর্যবেক্ষণে রেখে মেডিকেল বোর্ড গঠন করার পর চিকিৎসা দেওয়া হয়। ২৪ জুন চার ঘণ্টা সফল অস্ত্রোপচার করে তাদের পৃথক করা হয়।
জটিল এই সার্জারিতে অংশ নেন- প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিওনেটোলোজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, অর্থোপেডিক, নবজাতক বিভাগ, নিউরো সার্জারি ও অ্যানেস্থেসিওলোজি বিভাগের চিকিৎসকরা।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান খান ও সহকারী পরিচালক আশরাফুল আলমসহ অন্য চিকিৎসকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢামেকে চার ঘণ্টা অস্ত্রোপচারের পর আলাদা হলো জোড়া লাগানো জুহি-রুহি

প্রকাশের সময় : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫