Dhaka ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 285

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে কমিশনের ডাকা বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
তিনি বলেন, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিন দুপুরে শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

প্রকাশের সময় : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫