Dhaka ০৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 255

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘তবে রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে।’

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে, সব কিছুই আমরা মাথার মধ্যে রাখছি। ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব’, যোগ করেন তিনি।’

এ সময় ড. আসিফ নজরুল আরও বলেন, ‘দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন পেছানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা

প্রকাশের সময় : ০৩:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫