Dhaka ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আর্থিক সুবিধা নেওয়া কর্মকর্তারা নজরদারিতে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 261

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আর্থিক সুবিধাভোগী সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ১২৩ জনকে গোয়েন্দা নজরদারিতে রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ  তথ্য জানান।
আক্তার হোসেন বলেন, অসমাপ্ত আত্মজীবনী নিয়ে যে প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন দুদকের নজরে এসেছে। দুদক এই বিষয়ে কাজ করছে।
তিনি বলেন, এরইমধ্যে অভিযোগের বিষয়ে দুদকের গোয়েন্দা কার্যক্রম চলছে। গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম চালানো হবে। শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় বহুল আলোচিত একটি বই ছিল ‘অসমাপ্ত আত্মজীবনী’। ২০১২ সালে বইটি প্রকাশিত হয়। শেখ মুজিবুর রহমানের চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর বইটি প্রকাশ করা হয় বলে দাবি করেছিলেন শেখ হাসিনা।
তবে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভিন্ন তথ্য। সেখানে বলা হয়, এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বাধীন ১২৩ সদস্যের একটি দল। বিনিময়ে তারা সরকারি পদ, নগদ অর্থ ও ফ্ল্যাট পান।
অভিযোগ রয়েছে, ২০১৮ সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে। আর আত্মজীবনী বইটি লিখতে যে ১২৩ জন সদস্য কাজ করেন তারা পান রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ ১ কোটি করে টাকা। এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে আর্থিক সুবিধা নেওয়া কর্মকর্তারা নজরদারিতে

প্রকাশের সময় : ১১:০০:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫