Dhaka ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

উপদেষ্টা ফারুকীর ‘অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার’ সম্পন্ন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 260

কক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানীর এক বেসরকারি হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা ও নিমার্তা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
ফেসবুক পেজে স্ট্যাটাসে তিশা লিখেছেন, আজ বিকেলে মেডিকেল বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। বর্তমানে তিনি পোস্ট-অপারেটিভ কেয়ারে পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
গতকাল শনিবার রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্স যোগে ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। পরে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সংস্কৃতি উপদেষ্টার একান্ত সচিব (পিএস) মুকতাদিরুল আহমেদ বলেন, স্যার হাসপাতালে আছেন, চিকিৎসকরা দেখছেন, কিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন। তিনি আগের চেয়ে ভালো আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত, শিগগির সুস্থ হয়ে যাবেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন। তিনি সবার দোয়া চেয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

উপদেষ্টা ফারুকীর ‘অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার’ সম্পন্ন

প্রকাশের সময় : ০৮:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫