Dhaka ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রত্যেকটি এনার্জি সেক্টরে তিন মাসের রিজার্ভ নিশ্চয়তায় কাজ করছে সরকার মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬ পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ট্রাম্পের স্থগিতাদেশ বাতিল কালীগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ শিক্ষার মানোন্নয়নে বহরপুর উচ্চ বিদ্যালয়ে দিন ব্যাপী বিশেষ মতবিনিময় সভা

আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি নয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 227

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে আটক হওয়া রিকশাচালক আজিজুর রহমান হত্যা মামলার আসামি নয় বলে জানিয়েছে পুলিশ।

আজ রবিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

ডিএমপি জানিয়েছে, ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ এলাকা হতে মো. আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে ধানমণ্ডি থানার এপ্রিল মাসে রুজুকৃত একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ১৬ আগস্ট তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আরও জানানো হয়েছে, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃতপক্ষে আটক মো. আজিজুর রহমানকে যে মামলায় আাসামি করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা।
কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
এ বিষয়ে কোনরকম বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি নয়

প্রকাশের সময় : ০২:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫