Dhaka ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি নেই বিলম্বিত করবে: প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 241

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচনকে বিলম্বিত করতে পারে এমন কোনো শক্তি নেই।

আজ শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব।

প্রেস সচিব বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ রোপন করছেন, তাদেরকে বলব আপনারা থামেন। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।”

তিনি আরো বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ করতে শুরু করেছে। এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে। নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পাবেন।”

শফিকুল আলম বলেন, “শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সরকারের একটা দায়িত্ব। তা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন কাজ করছে। সামাজিকভাবে আরেকটা দায়িত্ব হলো সবাই মিলে ভালো একটা নির্বাচন করা।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি নেই বিলম্বিত করবে: প্রেস সচিব

প্রকাশের সময় : ০৬:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫