Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 138

চাঁদাবাজির নিউজ করায় গাজীপুরে সাংবাদিককে নৃশংসভাবে গলা কেটে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১২ টায় ঢাবির ভিসি চত্বরে মানববন্ধন করেন তারা।

এসময় তারা ‘সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের কবর দে’, ‘চাঁদাবাজি হয়নি শেষ, হুশিয়ার বাংলাদেশ’, ‘সন্ত্রাসবাদ হয়নি শেষ, হুশিয়ার বাংলাদেশ’সহ নানা স্লোগান দেন।

পরবর্তীতে, সংক্ষিপ্ত সমাবেশে ঢাবি শিক্ষার্থী রিয়াদ জুবাহ বলেন, আমরা এখানে এমন এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি যা জুলাইয়ের পরে বাংলাদেশের ছাত্র জনতা কখনো কল্পনাতেও আনে নাই।

তিনি অভিযোগ করেন, সারা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। যে ঘটনাগুলো ভাইরাল হচ্ছে, যে ঘটনাগুলোকে ভাইরাল করা হচ্ছে সেগুলো ব্যতীত হাজার হাজার হত্যা, ধর্ষণ, লুটপাট, ডাকাতি অসংখ্য সন্ত্রাসী কার্যক্রম সারা দেশের প্রতিটি কোণায় ঘটে যাচ্ছে অনবরত। কিন্তু এই ইন্টেরিম কোন পদক্ষেপই নিতে পারছে না।

তিনি ইন্টারিমের উদ্দেশ্যে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে যদি এই হত্যাকাণ্ডের বিচার করা না হয়, চাঁদাবাজ খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে আপনারা ছাত্রজনতার রোষানলে পড়বেন।

আরেক শিক্ষার্থী আরমান বলেন, জুলাইয়ের বছরপূর্তি হওয়ার পরেও যদি এরকম কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে আমরা বলতে চাই ইন্টেরিম কি করছে। জুলাইয়ের বাংলায় চাঁদাবাজ দের ঠাঁই হবে না। জুলাই গণ অভ্যূত্থান পরবর্তী এহেন হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০১:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫