Dhaka ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের তোপের মুখে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি সরলো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 324

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উদ্যোগে শুরু হওয়া ‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মসূচিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে দন্ডিতদের ছবি শিক্ষার্থীদের তোপের মুখে সরানো হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে প্রক্টোরিয়াল টিম গিয়ে প্রদর্শনীর সমালোচিত ওই অংশ বন্ধ করে দেয়।

এর আগে, এদিন ভোরে টিএসসি থেকে প্রতীকী ‘ফতেহ গণভবন’ পর্যন্ত একটি সাইকেল র‍্যালির মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। বেলা সাড়ে ১১টায় দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সরেজমিন দেখা যায়, প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন স্লোগান, ফ্যাসিবাদের নির্দেশনা ও জুলাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ছবি। যেখানে দেখানো হয়েছে নারী চরিত্রের বিপ্লবী চেহারা, গণভবন দখলের চিত্র, শহীদ আবু সাইদসহ শহীদদের ছবি।

তবে শিবিরের এ কর্মসূচিতে ‘বিচারিক হত্যাকাণ্ড’ নামে আয়োজিত প্রদর্শনীর একাংশ নিয়ে বাধে বিপত্তি। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রদর্শনীর ওই অংশে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি প্রদর্শন করা হয়। মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহমেদ মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসাইন সাঈদীর ছবি ছিল সেখানে। তবে শিক্ষার্থীদের তোপের মুখে এ অংশ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রক্টোরিয়াল টিম পাঠিয়ে প্রদর্শনীর সমালোচিত এ অংশ বন্ধ করে দেয় ঢাবি কতৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের তোপের মুখে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিতদের ছবি সরলো

প্রকাশের সময় : ০৯:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫