গেজেট থেকে ৮ জন জুলাই শহীদের নাম বাতিল
- প্রকাশের সময় : ১২:১৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 267
‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত আটজনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়। তবে কেন এই নামগুলো বাতিল করা হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সরকারি তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা হলেন:
• মো. খলিলুর রহমান তালুকদার (টাঙ্গাইল, গেজেট নং ২২৯)
• মুসলেহ উদ্দিন (ঢাকা-রামপুরা, গেজেট নং ২২৪)
• জিন্নাহ মিয়া (নরসিংদী, গেজেট নং ৩৭৫)
• শাহ জামান (দৌলতখান, ঢাকা, গেজেট নং ৬১১)
• মো. রনি (সাভার, গেজেট নং ৭৬৬)
• তাওহিদুল আলম জিসান (নারায়ণগঞ্জ, গেজেট নং ৮১৮)
• বশির সরদার (পটুয়াখালী, গেজেট নং ৮২৩)
• বাঁধন (শরীয়তপুর, গেজেট নং ৮৩৬)
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী এই বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সরকার দুই দফায় ৮৪৪ জনকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা, মাসিক ভাতা এবং সরকারি চাকরিতে অগ্রাধিকারসহ পুনর্বাসন সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।




















