Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন

ইসির শর্ত পূরণে নথি জমা দিল এনসিপিসহ ৪৩ দল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 69

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া শর্ত পূরণ করে মাত্র ৪৩টি দল চূড়ান্তভাবে নথি জমা দিয়েছে।

আজ রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় নির্ধারিত সময় শেষ হয়।

ইসি সূত্র জানায়, গত ২২ জুন পর্যন্ত মোট ১৪৪টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে না পারায়, তাদের ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল ঘাটতি পূরণের জন্য। সেই সময়সীমার মধ্যেই ৪৩টি দলই নতুনভাবে নথি জমা দিয়েছে।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে রাজনৈতিক দলের অবশ্যই একটি কেন্দ্রীয় কমিটি, দেশের এক-তৃতীয়াংশ জেলায় কমিটি এবং ১০০টি উপজেলায় কমিটি থাকতে হবে। প্রতিটি কমিটিতে কমপক্ষে ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণও দিতে হয়। কোনো দলের আগে সংসদ সদস্য থাকা কিংবা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া থাকলেও তা নিবন্ধনের জন্য যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

ইসি নথি পাওয়ার পর প্রাথমিক বাছাই করে, পরে মাঠপর্যায়ে তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে। এরপর দাবি-আপত্তির সুযোগ রেখে বিজ্ঞপ্তি জারি করা হয়। আপত্তি উঠলে শুনানি শেষে সিদ্ধান্ত নেয় কমিশন। আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসির শর্ত পূরণে নথি জমা দিল এনসিপিসহ ৪৩ দল

প্রকাশের সময় : ০৯:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫