Dhaka ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সেবা দেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • / 96

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্তদের সহায়তায় জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।

ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা: মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ কমিটি গঠন, আউটডোর সেল চালু, হাসপাতালের অন্তর্বিভাগে বেড সংরক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটরিচ সেবা চালু এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস-এর সাথে সমন্বয়ে হটলাইন সেবা চালু করা হয়েছে।

হটলাইন নম্বরগুলো হচ্ছে : সকাল ১০টা-দুপুর ২টা: ০১৮৩৫১৫৪৩৪১/ ০১৮৩৫১৫৫৫২১, দুপুর ২টা-বিকাল ৬টা : ০১৮৩৫১৫৩২৬২/০১৮৩৫১৫৪৩৪০, বিকাল ৬টা-রাত ১০টা : ০১৮৩৫১৫৩০০৫/০১৮৩৫১৫৬২৬২।

এছাড়া ২৪ ঘণ্টা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতোমধ্যে একজন রোগী ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া গতকাল ২৮ জুলাই দুপুর ১২টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ২০২৫ সালের জুলাই মাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী, স্বাস্থ্য সেবা ও শিক্ষা সচিব,স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ, সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় দুর্ঘটনায় আক্রান্তদের মানসিক স্বাস্থ্য সহায়তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ২৯ জুলাই একটি খসড়া কর্মপন্থা নির্ধারণ করা হয়েছে, যা বুধবার (৩০ জুলাই) চূড়ান্ত করা হবে। বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সেবা দেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

প্রকাশের সময় : ০১:৪১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫