Dhaka ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

স্থানীয় ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 133

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পর্যবেক্ষণের ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছেন।

আজ শনিবার (২৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

এতে আরো বলা হয়, “নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’ অনুসারে ‘পর্যবেক্ষক সংস্থা’ হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। নিবন্ধনে আগ্রহী সংস্থাসমূহকে আগামী ১০ আগস্ট বিকাল ৫টার মধ্যে নির্ধারিত স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের আবেদন ফরম (EO-1) এ সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর আবেদন দাখিল করতে হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থানীয় ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল

প্রকাশের সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫