Dhaka ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা

শিগগির গঠিত হচ্ছে তথ্য কমিশন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 96

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শিগগির এ কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

শনিবার (২৬ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুইজন তথ্য কমিশনার নিয়ে এ কমিশন গঠিত হবে। দুইজন তথ্য কমিশনারের মধ্যে কমপক্ষে একজন হবেন নারী।

প্রায় এক বছর পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার দেশে তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন গঠনের কোনো উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গত ২৩ জুলাই এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই দুই প্রতিষ্ঠানের শূন্যতা রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি সরকারের অবহেলার একটি অগ্রহণযোগ্য উদাহরণ। এতে করে সরকারের জন্য বিব্রতকর রেকর্ড হয়েছে। অবিলম্বে কমিশন দুটি গঠনের আহ্বান জানায় টিআইবি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিগগির গঠিত হচ্ছে তথ্য কমিশন

প্রকাশের সময় : ১২:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫