শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বোচাগঞ্জে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কাটা ধান ও রবিশস্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক শেয়ারবাজারে ক্লড চ্যাটবটের মালিক অ্যানথ্রপিক মেসির বেতনের চেয়েও কম এমএলএসে ২৬টি দলের বেতন খরচ ধামইরহাটে বিজিবির অভিযানে ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার চোটের সঙ্গে ফুটবলারদের নিঃসঙ্গ লড়াই বনের ক্যামেরায় ধরা পড়ছে বন্য প্রাণী, চিনছে কে এই দলে টেন্ডুলকার থাকলে হয়তো তাঁকেও বাদ দেওয়া হতো: সিরাজকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ কাইফ ফোন বন্ধ করে চালু করলেই কি সব সমস্যার সমাধান হয়? পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা : পুলিশ

পানি কিনতে বাস থেকে নেমেই খুন হলেন ২৩ মামলার আসামি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / 118

কুমিল্লার দাউদকান্দি ও তিতাসের মাদক সম্রাট এবং ২৩ মামলার আসামি মামুন হোসেন (৩৮) দুর্বৃত্তের হামলায় খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে। তিনি সেখানে পানি কিনতে বাস থেকে নেমেছিলেন।

নিহত মামুন হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের মুকবুল হোসেনের ছেলে।
আজ শনিবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক সম্রাট মামুন ও তিন নারীসহ ঢাকা থেকে কক্সবাজারে এসিবাসযোগে যাওয়ার পথে পানি কিনতে গৌরীপুর বাসস্ট্যান্ডে নামেন। নামার সঙ্গে সঙ্গে একদল দুর্বৃত্ত হঠাৎ পিছন দিক থেকে অতর্কিতভাবে রামদা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্ত দল তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। পুলিশ তার লাশ উদ্ধার করে প্রথমে গৌরীপুর হাসপাতালে পরে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, চাঁদা ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হতে পারে।

নিহতের বাবা মুকবুল হোসেন মেম্বার বলেন, আমার ছেলে খারাপ হলে দেশে আইন আছে। আইন অনুযায়ী তার বিচার হবে। এজন্য তাকে প্রকাশ্যে নির্মমভাবে খুন করতে হবে? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

দাউদকান্দি মডেল থানা ওসি জুনায়েদ চৌধুরী বলেন, খুন হওয়া মামুনুর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই ও নারী ধর্ষণসহ দাউদকান্দি ও তিতাস থানায় ২৩টি মামালা রয়েছে। দুই মাস আগেও তাকে গ্রেপ্তার করে একটা মামলায় চালান দেওয়া হয়েছিল। এক মাস আগে জামিনে বের হয়ে আসে।
নিহত মামুনের লাশ ময়নাতদন্ত পর তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পানি কিনতে বাস থেকে নেমেই খুন হলেন ২৩ মামলার আসামি

প্রকাশের সময় : ০৯:৪৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫