Dhaka ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই তৃতীয় বাংলাদেশের মেয়েরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 91

নারী অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই সাফল্য পেয়েছে বাংলাদেশ। তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের মেয়েরা।

রোববার সকালে চীনের দাজহুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই অর্জন নিশ্চিত করেছে বাংলাদেশ। ‎হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার।

মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরে পুরুষ হকি দল হয়েছে চতুর্থ। এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হারে।

গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা জাপানের কাছে ১১-০ ব্যবধানে হারে। দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নিয়েছিল শেষ চারে।

‎ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার, এরপর কাজাখস্তানের সঙ্গে ২-২ ড্র করে বাংলাদেশের মেয়েরা।

যে কাজাখস্তানের সঙ্গে ড্র করেছিল, তাদেরকে সহজে হারিয়ে শেষ পর্যন্ত তৃতীয় হতে পেরেছে বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই তৃতীয় বাংলাদেশের মেয়েরা

প্রকাশের সময় : ১২:৪৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫