শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / 156

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বাকি দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও জব্দ করা হয়েছে।

এর আগে গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত পাথর দিয়ে আঘাত করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহাগকে নির্মমভাবে হত্যা করে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।

হত্যার কারণ প্রসঙ্গে ডিসি তালেবুর রহমান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব ও ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ৪, অস্ত্র উদ্ধার

প্রকাশের সময় : ১০:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫