Dhaka ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে নতুন পলিসি সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

ড. ইউনূসও এখন মবের আতঙ্কে ভুগছেন : রনি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 141

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এখন মবের আতঙ্কে রয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলামিস্ট গোলাম মাওলা রনি।

তিনি বলেন, ‘ইউনূস সরকারকে ডুবানোর জন্য আমার কাছে মনে হচ্ছে না বাইরের কোনো লোক দরকার হবে। তার প্রেসসচিব শফিকুল আলমই যথেষ্ট। উনি এই সেক্রেটারি হওয়ার আগে প্রেসে ছিলেন এই সুবাদে আমরা তাকে চিনতাম।’

‘আমাদের লোকাল টেলিভিশনে চাকরি করলে বা একটা পত্রিকার সম্পাদক থাকলে তার যেভাবে একটা সাংবাদিক হিসেবে শানশওকত থাকে, মিস্টার শফিক ঠিক ওই পর্যায়ের ছিলেন না। তিনি অনেকটা আইসোলেটেড এফপির মতো, এপির মতো বা বিদেশি বিভিন্ন সংস্থার যে জিনিসগুলো থাকে, তার যে বক্তব্য এই বক্তব্য নিয়ে আলোচনা করার কোনো রুচি আমার নেই।’

রনি বলেন, ‘আমাদের এই সমাজে কমবেশি সব সময় মব ছিল। স্বাধীনতার পর রাজনৈতিক শক্তি যাদের হাতে ছিল, সবাই মব করেছে।
অনেক বিখ্যাত বিখ্যাত লোক। তবে প্রত্যেকটার একটা সীমাবদ্ধতা ছিল। কিন্তু এবারই দেখলাম যে এটা করোনার মতো ছোঁয়াচে রোগ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে, শফিকুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ড. মোহাম্মদ ইউনূসও এখন মব আতঙ্কে ভুগছেন। আপনি ভুগছেন, আমিও ভুগছি। প্রত্যেকটা মানুষ এই মবের আতঙ্কে রয়েছেন।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড. ইউনূসও এখন মবের আতঙ্কে ভুগছেন : রনি

প্রকাশের সময় : ১০:৩৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫