Dhaka ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : তথ্য উপদেষ্টা দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ হারালেন ৬ বাংলাদেশি জামায়াত এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও তিন মাসে পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রায় ১ লাখ ৪২ হাজার বগুড়ায় দেড় বছরে এইচআইভি শনাক্ত ৯৩ জন, আক্রান্তদের বেশিরভাগই পুরুষ দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর নওগাঁয় বন্ধ ইটভাটা ফের চালুর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের

বালিয়াকান্দিতে গবাদি পশু চুরি ও হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 158

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের কোর্চাডাঙ্গী গ্রামে গভীর রাতে ৪ গরু ও তিনটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়ার পর বাড়ীর অদুরে দুইটি ছাগলকে ঘাড় ভাঙ্গা এবং একটি ছাগলকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জাহিদ মন্ডল জানান, গত শনিবার দিবাগত  রাতের কোন একসময় তার গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা চারটি গরু ও তিনটি ছাগল নিয়ে যায়। ফজরের নামাজের পর তার মা প্রতিদিনের মতো গোয়ালঘরে যান এবং তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে আশপাশে খোঁজ করতে গিয়ে বাড়ির পাশের মাঠে একটি ছাগলের গলা কাটা এবং বাকি দুইটি ছাগলকে ঘাড় ভাঙ্গা অবস্থায় মৃত পরে থাকতে দেখেন। এ ঘটনায় পুরো গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, দিনদিন এলাকায় গরু-ছাগল চুরির ঘটনা বাড়ছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, আমরা ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গবাদি পশু চুরি ও হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক

প্রকাশের সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫