রাজবাড়ীতে যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা

- প্রকাশের সময় : ০৬:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 156

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বাজারে মো. শিমুল নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত শিমুল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছেঘাটা এলাকার বাসিন্দা। পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, মাটিপাড়া বাজারে মাঝে মধ্যে চা খেতে যান শিমুল। বৃহস্পতিবার রাতে তিনি সেখানে চা খেতে গেলে কয়েক দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। তার হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।
রাজবাড়ী সদর থানার ডিউটি অফিসার এসআই শহিদুল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
























