Dhaka ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন? ১৭২ প্রাণ বাঁচানো সেই পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

রাষ্ট্রদ্রোহ ও কারচুপি মামলায় সাবেক সিইসি নূরুল হুদা ফের রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 112

রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. ওবায়দুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

এর আগে গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে নূরুল হুদার বাসা থেকে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরদিন প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালত প্রথম দফায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাবেক সচিব কে এম নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দেশের দ্বাদশ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনেই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাষ্ট্রদ্রোহ ও কারচুপি মামলায় সাবেক সিইসি নূরুল হুদা ফের রিমান্ডে

প্রকাশের সময় : ০৫:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫