গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে ফলমেলা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৯:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 127

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টি এবং ফলমেলা-২০২৫’ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রসুল প্রমুখ।
Tag :
























