সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

নিখোঁজ কিশোরের মরদেহ মিলল পুকুরে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 125

রাজবাড়ীতে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মো. ফরহাদ হোসেন আদর (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের জয়রামপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মৃত মজিবর মল্লিকের ছেলে। গত সোমবার থেকে সে নিখোঁজ ছিল।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ছেলেটি মানসিক প্রতিবন্ধী ছিল। নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার বিকেলেই রাজবাড়ী সদর থানায় একটি জিডি করা হয়। সন্ধ্যায় খবর পান নিখোঁজ আদরের বাড়ির অনতিদূরে একটি পুকুরে তার মরদেহ ভাসছে। নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিখোঁজ কিশোরের মরদেহ মিলল পুকুরে

প্রকাশের সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫